পূর্বাহ্ণ ০৬:৪০
সোমবার
২১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে রোগীর চরম ভিড়, চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা


sohel প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন / ০
মোহনপুরে রোগীর চরম ভিড়, চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা
শুনুন বাংলায় Ready

নিজস্ব সংবাদদাতা
রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। ছবিতে দেখা যায়, চিকিৎসাসেবা নিতে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভিড় করেছেন। রোগীর তুলনায় চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল কম থাকায় স্বল্পসংখ্যক চিকিৎসকের পক্ষে সবাইকে দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় রোগী ও স্বজনদের দাবি, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বিবেচনায় আরও চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল বাড়ানো হলে সাধারণ মানুষ দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা পাবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের প্রত্যাশা—রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

2

2