[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকা সহ ১০টি ঘর ভস্মীভূত!


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন /
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকা সহ ১০টি ঘর ভস্মীভূত!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।

​রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি ঘর এবং নগদ তিন লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দা নুরু ইসলামের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে গরুর গোয়ালে মশার কয়েল জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং তীব্র তাপে ঘরে থাকা একটি ফ্রিজের কম্প্রেসার ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর ফলে আগুন আরও দ্রুত আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

​এই আকস্মিক অগ্নিকাণ্ডে নুরু ইসলামসহ আশপাশের কয়েকটি পরিবারের মোট ৯ থেকে ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়ির পাশাপাশি দুই বিঘা জমির পাট, নগদ ৩ লাখ টাকা, ফ্রিজ, টেলিভিশন, বিভিন্ন আসবাবপত্র এবং অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাগত ও ব্যক্তিগত কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

​বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট আর্থিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে।

Bangla Photocard Generatorv3.7