[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গরু চুরির সময় হাতেনাতে ধরা, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন /
গরু চুরির সময় হাতেনাতে ধরা, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
আহত চোরের নাম আতিকুল ইসলাম (৪৫)। তিনি সিরাজগঞ্জের শিয়ালখোল রঘুনাথপুর গ্রামের কালু মিয়ার ছেলে। বর্তমানে তিনি ৩নং ধুবিল ইউপির ২নাং ওয়ার্ড আমশড়া গ্রামের মেম্বর আতাউর রহমান আলহাজের বাড়িতে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সলঙ্গা থানার বিভিন্ন গ্রামে প্রায়ই গরু চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে আতিকুল একাই শ্যামিরঘণ গ্রামের শ্রী উজ্জ্বলের বাড়িতে চুরির উদ্দেশ্যে আসে। বাড়ির পার্শে রাস্তার উপর বেধে রাখা লাল রঙ্গের গাভী নিয়ে চলে আসার সময় উজ্জ্বলের মা টেরপেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং চোরকে আমশড়া গ্রামসহ পার্শবর্তি গ্রামের লোকজন ধাওয়া দিয়ে আতিকুল ইসলামকে আটক করতে সক্ষম হন। পরে উত্তেজিত জনতা তাকে পিটুনি দেয়।

এলাকাবাসী জানান, আতিকুল ইসলাম ইতিপূর্বে তার বিরুদ্ধে আগেও গরু চুরিরসহ নানান অভিযোগ রয়েছে।

সলঙ্গা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। চোরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ গরু চুরি প্রতিরোধে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7