

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে এমপি’ নুরুল আমিন এর উদ্যোগে এবং ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া পরিবারের হারানো আলোকরশ্মি, দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মরহুম আরাফাত রহমান কোকো’র স্মৃতি ধরে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন সংক্রান্ত এক প্রস্তুতি সভা গত ১২ আগষ্ট (বুধবার) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভাস্থ এমপি’র বাস ভবন/অফিসে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মীরসরাইয়ের বিএনপি’র এমপি নুরুল আমিন।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সালাহ্ উদ্দিন, চেয়ারম্যান, জসিম উদ্দিন, গোলাম জাকারিয়া, ছাত্রদল নেতা সরোয়ার হোসেন রুবেল, ফরহাদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, মরহুম আরাফাত রহমান কোকো’র স্মৃতি ধরে রাখতে মীরসরাই উপজেলা ব্যাপী খেলাধূলোকে প্রাধান্য দিতে হবে।
ছাত্রদলকে উজ্জীবিত রেখে ক্রীড়াঙ্গনের শক্তি বাড়াতে হবে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে মরহুম আরাফাত রহমান কোকো’র ‘শুভ জন্মদিন’ এর দিন মীরসরাই উপজেলায় একটি বৃহদাকারে ফুটবল টুর্নামেন্ট এর আয়োজনের লক্ষে ছাত্রদলের সকল স্তরের নেতা কর্মীদের অগ্রনী ভুমিকা পালন করে যেতে হবে।
নুরুল আমিন এমপি বলেন, ক্রীড়াঙ্গনের উজ্জ্বলতা বাড়ানোর মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো’র স্মৃতি ধরে রাখা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :