[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল


sohel প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ২:৩৪ অপরাহ্ন /
গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাকে দেখতে বাসায় যান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়াল।
এসময় আরইউজের সভাপতি আব্দুল আউয়াল সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি সাইদুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আরইউজের সদস্য এবং দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী এবং আরইউজের সদস্য ও দৈনিক রাজ বার্তার চিফ রিপোর্টার ইফতেখার আলম।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।#

Bangla Photocard Generatorv3.7