

নিজেস্ব প্রতিবেদক সাগর,
নওগাঁর নিয়ামতপুর উপজেলার কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উপজেলায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে শিক্ষার্থী সুমাইয়া।
সুমাইয়া এসএসসি পরীক্ষায় মোট ১১৭৫ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে। তার অসাধারণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
কাপাষ্টিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সুমাইয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও ভালো করার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।
সুমাইয়ার এই সাফল্য বিদ্যালয়ের জন্যও গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :