

ইসমাইল হোসেন, খুলনা জেলা প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার দুপুরে দিঘলিয়া উপজেলায় সফর করবেন।
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোঃ গোলাম পরওয়ার শুক্রবার(১৪ আগষ্ট) দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টার মধ্যে দিঘলিয়া উপজেলার নগরঘাট ফেরিঘাটে পৌঁছাবেন। পরে তিনি দিঘলিয়ার বাওয়ালি ঘাট জামে মসজিদে গিয়ে সালাতুল জুমআ আদায় করবেন। পরে তিনি দিঘলিয়া উপজেলা মোড়ে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আসবেন। অতঃপর দুপুর ৩ টায় তিনি গোয়ালপাড়া নিবাসী মোঃ আনোয়ার হোসেনের কন্যার বিবাহের বরযাত্রী হিসেবে উপস্থিত হবেন। সেখান থেকে তিনি পুনরায় উপজেলা মোড়ে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আসবেন। আসরের নামাজ আদায় করে বিকাল সাড়ে ৫টায় তিনি দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক কর্মী সন্মেলনে যোগদান করবেন। কর্মী সন্মেলন শেষে সালাতুল মাগরিব আদায়ান্তে তিনি দিঘলিয়া ত্যাগ করবেন।
আপনার মতামত লিখুন :