

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের ভাটিয়ারীতে অবহিত ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ গ্যাস কাটার বিস্ফোরণে ঘটনাস্থলএই ৩জন শ্রমিক নিহত হয়েছেন। এবং ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২ জন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। আহতদের মধ্যে সবার- ই অবস্থা গুরুতর:।
তাদেরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর অবস্থা বেগতিক দেখে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে বলে ও সূত্র জানায়।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ড’র ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থালেই ৩জন মারা গেছেন। এবং কয়েক জন শ্রমিক আহত হয়েছেন বলে জানতে পেরেছি।
এবং ঘটনাস্থল পরিদর্শন সহ বিস্তারিত জানার চেষ্টা করে যাচ্ছেন বলে ও জানান দেন তিনি।
এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব (দুপুর সাড়ে ১২ টা) পর্যন্ত হতাহত কারো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :