[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নওগাঁ জেলার পোরশায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ,


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন /
নওগাঁ জেলার পোরশায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ,

নিজেস্ব প্রতিবেদক সাগর,

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় পোরশা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জেমরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।

Bangla Photocard Generatorv3.7