[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন /
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন

নিজেস্ব প্রতিবেদক সাগর,
নওগাঁর নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গনে ফলক বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন ৪৬, নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, জলপাই আমলকি ও জারুল নিয়ামতপুর উপজেলার ৮ টি ইউনিয়নের সকল মসজিদ ও মাদ্রাসায় পর্যায়ক্রমে বৃক্ষ রোপন করা হবে।

Bangla Photocard Generatorv3.7