[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি’র নেতা কর্মীর পরিচয়ে চেয়ারম্যান ও মেম্বার হওয়ার খায়েসধারীদের দৌরাত্ম্য চরমাকার ধারণ করেছে


sohel প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি’র নেতা কর্মীর পরিচয়ে চেয়ারম্যান ও মেম্বার হওয়ার খায়েসধারীদের দৌরাত্ম্য চরমাকার ধারণ করেছে

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি’র নেতা কর্মীর পরিচয়ে চেয়ারম্যান ও মেম্বার হওয়ার খায়েসধারীদের দৌরাত্ম্য চরমাকার ধারণ করেছে। তারা দলীয় কর্মে আগে তেমন সক্রিয় না থাকলে ও অত্যাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হওয়ার খায়েসে একেবারেই লেটটে পড়েছে দলের হয়ে। এমপি’র বরাদ্দকৃত বাজেটের কাজ নিজের নামে চালিয়ে দিয়ে গ্রাম/ এলাকার ভোটার সাধারণদের দৃষ্টিতে পড়ার অপচেষ্টায় মেতে রয়েছে বলে সূত্র মতে প্রকাশ।
অথচ, এমন ও ব্যক্তি রয়েছে যাদের অতীত সময়ে দলীয় কোনো কর্মে তেমন সম্পৃক্ততা না থাকলে ও কিন্তু দল ক্ষমতায় আসার পর তারা বিভিন্ন ভাবে নিজের অবস্থান তুলে ধরার শক্তি সামর্থ্য প্রদর্শন করে যাচ্ছে। আর যোগ্যতার ব্যাপারে ও তাদের নেই কোনো ভিত্তি। শুধু আছে দল ক্ষমতায় বলে দলীয় নেতা কর্মীর দাপট।
সূত্র মতে, অত্যাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমগ্র মীরসরাই ব্যাপী ধামাক্কা কারুকাজ চালিয়ে যাচ্ছে বিএনপি’র নেতা কর্মীর সাইনবোর্ড ব্যবহার কারী ব্যাক্তি বিশেষরা! কেউ আছে রাস্তার কাজ তদারকি করে চেহারা দেখিয়ে ভিডিও করিয়ে এবং ছবি তুলিয়ে গত ৫ আগষ্টের পর থেকে যেনতেন থাকলে ও নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসার পর রিতিমতো বোল পাল্টানো দু’ এক সাংবাদিক এবং বিএনপি’র সাংবাদিক পরিচয় দেয়া বস্তা পঁচা কয়েক পত্রিকার সাংবাদিক নামধারীদের কে সাথে রেখে হাতে টাকা গুঁজে দিয়ে তা বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার নাম সর্বস্ব লোগো লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে আপলোড দিয়ে এক ধরনের নোংরামির খেলায় মেতে রয়েছে! অথচ, তাদের ন্যুনতম: যোগ্যতা নেই চেয়ারম্যান ও মেম্বার হওয়ার। আর বিএনপি’র সাংবাদিক পরিচয় দেয়া ওই সব ব্যাক্তিদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রচার-প্রচারণার বিভ্রান্তির অপচেষ্টা চালিয়ে দলেরই ক্ষতি করিয়ে চলছে বলে ও বিএনপি’র প্রবীণ একাধিক নেতা কর্মীররা জানান।
তবে, শুধুমাত্র বিএনপি ক্ষমতায় এবং যেনতেন আকারে বিএনপি’র নেতা কর্মীর দোহাই দিয়ে ওই হব ব্যাক্তিরা রঙ্গলীলার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে।
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়নেই চলছে ওই রকম ব্যাঙাত্মক কর্ম। দল ক্ষমতায় বলে কি যোগ্যতা হীন ব্যাক্তিরা কি চেয়ারম্যান ও মেম্বার হয়ে যাবে? অবশ্য, এমনটি ভাবার অবকাশ ও নেই বলে বিএনপি’র একাধিক নেতা কর্মীরা জানিয়েছেন।
সূত্র জানায়, চেয়ারম্যান এর প্রার্থী চুড়ান্ত করনের বিষয়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মীরসরাই বিএনপি’র দায়িত্ববান নেতাদের হাতে ক্ষমতা থাকলে ও কিন্তু সবকিছু নির্ভর করছে দলীয় এমপি নুরল আমিন এর ওপর। তিনি যাকে মনোনীত করবেন সে-ই হবে দলীয় ভাবে চুড়ান্ত প্রার্থী। আর সেই কারণে, দলের দায়িত্ববান নেতা নামধারীরা তাদের পছন্দের ব্যাক্তিকে মনোনয়ন পাইয়ে দিতে যেমনি মরিয়া হয়ে এমপি সাথে সাথে থেকে শলা পরার্শ করে যাচ্ছে ঠিক তেমনি প্রার্থী হওয়ার খায়েসধারীরা এমপি’র মন খুশি করে চলার যারপরনাই সবকিছু করে যাচ্ছে। সাথে তোষামোদীর ব্যাপারটা ও ব্যাপারটা ও পুরোপুরি ঢেলে দিয়ে চলছে।
কিন্তু, এমপি নুরুল আমিন গ্রাম/ ওয়ার্ড এর একজন সামান্য মেম্বার থেকে আজকের এমপি হয়ে জাতীয় সংসদে পুরো মীরসরাই উপজেলার নের্তৃত্ব দিয়ে যাওয়া একজন হিসেবে বিচার বিচক্ষণতার মাধ্যমেই দল মনোনীত প্রার্থী হিসেবে যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিকে বেছে নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার সিলেক্ট টেড কৃত ঘোষণা দিবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। তবে, আগেকার সময় এবং এখনকার সময় সাপেক্ষ দলের হয়ে একজন চেয়ারম্যান নিজের এলাকায় নের্তৃত্ব দিয়ে দলীয় সরকারের শক্তিশালী মন্ত্রনালয় (স্থানীয় সরকার) কে টিকিয়ে রাখার কাজে সহায়তা করে দলীয় সরকারের ক্ষমতা ধরে রাখার শক্তি প্রদর্শন করিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখতে পারবে।
তবে, পুরো মীরসরাই উপজেলা ব্যাপী এমপি নুরুল আমিন এর কষ্টার্জিত বক্তব্য এবং সক্রিয় ভূমিকার মাধ্যমে অবহেলিত মীরসরাই উপজেলার কথা জাতীয় সংসদে তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করনে বাজেট বরাদ্দ করিয়ে তা বিভিন্ন এলাকার রাস্তা ঘাট সহ নানাবিধ: সামাজিক কর্ম সাধন করানোর প্রাক্কালে স্ব স্ব এলাকার দলীয় নেতা কর্মীর পরিচয়ের আড়ালে এমপি নুরুল আমিন এর সু’নামধর্মী কর্মরত ওপর আঘাত হানার অপচেষ্টার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। চেয়ারম্যান ও মেম্বার হওয়ার খায়েসধারী ব্যাক্তি বিশেষরা এমপি’র বাজেট বরাদ্দকৃত ওই সব নিজেরা নিজেদেরকে চেয়ারম্যান ও মেম্বার হওয়ার পরিচিতি বাড়িয়ে দিতে নিজেদের নামে চালিয়ে দিতে তৎপরতা দেখিয়ে যাচ্ছে।
পুরো বিষয়টি নুরুল আমিন এমপি’র বুজে আসলে সত্যতা সাপেক্ষ ওই সব চেয়ারম্যান ও মেম্বার হওয়ার খায়েসধারীদের এখন-ই নিবৃত্ত করার বিষয়ে পদক্ষেপ নিবেন বলে আশা করছি সবাই।

Bangla Photocard Generatorv3.7