[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রাম ১ মীরসরাই আসনের বিএনপি’র এমপি নুরুল আমিন এলাকার যথেষ্ট কাজ করে যাচ্ছেন, অহেতুক বিভ্রান্ত ছড়ানো দল নিবেদিত কারো উচিত নয়


sohel প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন /
চট্টগ্রাম ১ মীরসরাই আসনের বিএনপি’র এমপি নুরুল আমিন এলাকার যথেষ্ট কাজ করে যাচ্ছেন, অহেতুক বিভ্রান্ত ছড়ানো দল নিবেদিত কারো উচিত নয়

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম ১ মীরসরাই আসনের বিএনপি’র এমপি নুরুল আমিন এলাকার যথেষ্ট কাজ করে যাচ্ছেন, অহেতুক বিভ্রান্ত ছড়ানো কারো উচিত নয় বলে মনে করেন দল নিবেদিত প্রাণ অগনিত সাধারণ নেতা কর্মীরা।
সূত্র মতে, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত এমপি নুরুল আমিন তার প্রিয় সব প্রোগ্রামে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান কালে সরকারি/বেসরকারি সেক্টরের অনিয়ম দুর্নীতি রোধ, এলাকাকে মাদকমুক্ত করন, অবহেলিত রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো সহ সর্বোপরি মীরসরাইকে অতীতের অবহেলিত এলাকার দুর্নাম গুছিয়ে উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়ে দলীয় নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য রাখেন। কিন্তু, দলের অতি উৎসাহী নেতা কর্মী নামধারীরা নুরুল আমিন এমপি’র উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত ফিরিস্তি তুলে ধরতে না পারলে ও বক্তব্য খন্ডায়িত অংশ তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে নিজেদের নাম-পরিচয় প্রকাশের মাধ্যমে প্রচারণা চালাতে গিয়ে এমপি’র-ই ক্ষতি করে চলেছেন!
আর তার-ই অংশে কয়েক নেতা কর্মী সরকারি কোনো সেক্টরে দুর্নীতি চলবে না বলে নুরুল আমিন এমপি’র বক্তব্য তুলে ধরতে গিয়ে নিজেদের নাম-পরিচয় তুলে ধরতে মরিয়া হয়ে রয়েছেন!
ফলে, অনেকেরই প্রশ্ন- নুরুল আমিন এমপি কি শুধু মাত্র সরকারি সেক্টরে দুর্নীতি চলবে না বলে বলেছেন, নাকি সর্বক্ষেত্রে দুর্নীতি চলবে না বলে বলছেন বা বলতে পারেন? ওই সব নেতা কর্মীদের কথা মতো- যদি এমপি নুরুল আমিন শুধু মাত্র সরকারি সেক্টরে দুর্নীতি চলবে না ঘোষণা দিলে বেসরকারি সব সেক্টরে দুর্নীতি চলবে?
সত্যাসত্য হলো- নুরুল আমিন এমপি’র ঘোষণা এবং মনোভাব সম্পর্কিত বিষয়ে উপরে বিস্তারিত লেখা হয়েছে।
আর সেই মোতাবেক নুরুল আমিন এমপি কাজ ও করে যাচ্ছেন বলে প্রতীয়মান। কিন্তু, দলের সাইনবোর্ড ব্যবহার করে কেউ অহেতুক লেখা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে আপলোড দিয়ে দলের এবং এমপি’র ক্ষতি করার ভালো কিছু করা নয় বলে ও মনে করেন দল নিবেদিত প্রাণ অগনিত সাধারণ নেতা কর্মীরা।

Bangla Photocard Generatorv3.7