[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় দুই মহিলা হতাহত হয়েছেন


sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১১:০২ অপরাহ্ন /
মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় দুই মহিলা হতাহত হয়েছেন

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড় তাকিয়া বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুই মহিলা হতাহত হয়েছেন।

সূত্র জানায়, ১৫ জুলাই (বুধবার) সন্ধ্যা-রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় কোহিনুর বেগম (৪৮) নামে এক মহিলা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এ সময় হালিমা বেগম (৬২) নামে অপর মহিলা ও গুরুতর: আহত হয়েছেন।
তাকে মারাত্মক আহতাবস্থায় দ্রুত মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।
চালক দ্রুত বেগে গাড়ি চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে প্রত্যেকদর্শিরা জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে পাওয়া সূত্রে প্রকাশ।

Bangla Photocard Generatorv3.7