অপরাহ্ণ ০৯:২৪
রবিবার
৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ বিশ্ববিদ্যালয় কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষা মন্ত্রী


sohel প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন /
নওগাঁ বিশ্ববিদ্যালয় কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষা মন্ত্রী

এনামুল কবীর এনাম বদলগাছী সংবাদাতা
নওগাঁ।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
গত ১৮ জুলাই জেলা শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এনছানুল হক মিলন।

ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের সূচনা করে, বিভিন্ন ক্লাসরুম ঘুরে দেখেন মাননীয় শিক্ষামন্ত্রী। এটিকে জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছনাত আলী।

পরে দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী।

হিসাব বিজ্ঞান ও আইন বিভাগের দুটি অনুষদে ৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নওগাঁর ঐতিহ্যবাহী আম গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া হয়।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ সংবাদাতা