অপরাহ্ণ ১২:২৪
সোমবার
৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে পেয়ারা পাড়তে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের স্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু


sohel প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৯:০০ অপরাহ্ন /
চট্টগ্রামের হাটহাজারীতে পেয়ারা পাড়তে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের স্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে পেয়ারা পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলিফ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
১৮ জুলাই (শনিবার) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ১৫ জুলাই ঘরের সামনে পেয়ারা গাছে উঠে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
নিহত আলি ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার মোহাম্মদ শাহেদের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় অধিবাসীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৫ জুলাই ঘরের সামনে গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য গাছে উঠে মোহাম্মদ আলিফ। পেয়ারা গাছের পাশে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায় তার। সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নিয়ে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ৯টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
১৯ জুলাই (রবিবার) সকাল ১০টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাদ্রাসা ছাত্র আলিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।