[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নওগাঁ জেলার নিয়ামতপুরের মাকলাহাটে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা।


sohel প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ন /
নওগাঁ জেলার নিয়ামতপুরের মাকলাহাটে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা।

মোছা ঃ শাহানা খাতুন নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাকলাহাট দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ শাইখ আব্দুর রহীমের দিকনির্দেশনায় এবং মুহতারাম জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসাহাক আলী সরকার।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ গঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Bangla Photocard Generatorv3.7