[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মীরসরাইয়ে নতুন ভোটার হতে তরুণ প্রজন্মের ভোটারদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘণ্টা ভোগান্তিতে


sohel প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন /
মীরসরাইয়ে নতুন ভোটার হতে তরুণ প্রজন্মের ভোটারদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘণ্টা ভোগান্তিতে

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : নতুন ভোটার হতে তরুণ প্রজন্মের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে উত্তর চট্টগ্রামে মীরসরাইতে।
নতুন ভোটার হওয়ার আশায় ঘন্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাড়িয়ে সিমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে নতুন ভোটার হতে আসা জনসাধারণ কে। গত দুই দিন মীরসরাই উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ অবস্থা চলতে দেখা যায়।
আগের দিনের মতো ২৯ জুলাই (বুধবার) সকাল থেকে বিকাল পর্যন্ত দীর্ঘ লাইন দেখা গেছে মীরসরাই উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে।সেবা প্রত্যাশীরা দীর্ঘ লাইনে চরম ভোগান্তি পোহালে ও ভোটার হওয়ার উৎসাহ তাদের সেই ভোগান্তি যেনো সহে যাওয়ার অবস্থায় পর্যবসিত হয়।
সরেজমিনে ব্যাপক ভিড় প্রত্যক্ষ করছেন সর্ব শ্রেণী ও পেশার মানুষ।
সেবা নিতে আসা দীর্ঘ ঘন্টার পর পর ঘণ্টা অপেক্ষমাণ মানুষের দীর্ঘ সারি ভাবিয়ে তুলেছিলো নির্বাচন অফিসে দায়িত্ব রত:দের।
বিগত প্রায় ২০ বছরের মধ্যে এমন অবস্থা আর দেখা যায়নি বলে অনেকের মুখে মুখে।

Bangla Photocard Generatorv3.7