

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : আসন্ন পৌরসভা নির্বাচনে উত্তর চট্টগ্রামের মীরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন সেচ্ছাসেবক দল নেতা ফরহাদ হোসেন তুহিন।
কাউন্সিলর প্রার্থী হওয়ার মনোবাসনা কারী ফরহাদ হোসেন তুহিন পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি, পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক এবং বর্তমানে মীরসরাই পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক পদে দায়িত্ব রত: রয়েছেন।
বিগত আওয়ামী দুঃশাসনামলে পর পর ৫ বার হামলার শিকার, ২৭ টি মিথ্যে ও সাজানো মামলার আসামি হয়ে ফেরারি জীবন অতিবাহিত করা শহীদ জিয়া আদর্শের এক লড়াকু সৈনিক হিসেবে দলের সবার কাছে অধিক পরিচিত রাজপথের বিএনপি’র এক পরিচিত মুখ সে।
বলতে গেলে সন্ত্রাসী হামলায় জীবন বাঁচাতে এবং পুলিশের গ্রেপ্তার-হয়রানী এড়াতে বছরের পর বছর ঘর বাড়ি ছাড়া নির্বাসিত হয়ে মানবেতর দিন-রজনী পার করে যাওয়া তারুণ্যদীপ্ত এক রাজনৈতিক মানব ও সে।
আত্মগোপনের নির্বাসিত জীবন অতিবাহিত করে গেলে ও কিন্তু দলের প্রতি অগাধ ভালোবাসা বিলিয়ে দিতে সাধারণ নেতা কর্মী সহ দল সমর্থিত এলাকার মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা তরুণ প্রজন্মের আইডলীয় নেতা ফরহাদ হোসেন তুহিন।
দলীয় সাধারণ নেতা কর্মী ও দল নিবেদিত প্রাণ এলাকার সাধারণ মানুষের আহবানে সাড়া দিতে গিয়ে আগামী পৌরসভা নির্বাচনে সে তার নিজের এলাকা ৪ নং ওয়ার্ডে থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে যথারীতি কাজ ও করে যাচ্ছে সে।
অত্যাসন্নতায় তার মুখোমুখি হয়ে তার আগামী দিনের কর্ম পন্থা সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তুলে আনা হবে।
আপনার মতামত লিখুন :