

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা চট্টগ্রাম- মহাসড়কের কোলঘেঁষা মীরসরাই পৌর সদরের হুদা এন্টারপ্রাইজের সামনে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনের ওপর মানুষ হাঁটাচলার সুবিধার্থে সিমেন্ট এর ঢালাই করা প্লেট সমান ভাবে না বসানোর কারণে সামান্য বৃষ্টি হওয়ার সাথে সাথে ড্রেনের ওপর থেকে গড়িয়ে পড়া পানি উক্ত দোকানের ভিতর ও ঢুকে যায়।
এ ছাড়া ঢালাই করা সিমেন্ট এর প্লেট উঁচু নিচু হওয়ায় সেখান দিয়ে হাঁটাচলা রত: নারী-পুরুষদের সিমাহীন ভোগান্তিতে ও পড়তে হয় প্রতি নিয়ত:। এমনকি অনেকের শরীরের মারাত্মক ক্ষতি হওয়ার ও সমুহ সম্ভাবনা বিদ্যমান। অনেকের পা পিছলে পড়ে পঙ্গু হয়ে যাওয়ার ও আশংকা। প্রাসঙ্গিক ক্রমে উক্ত হুদা এন্টারপ্রাইজের মালিক জানান, সামান্য বৃষ্টি হলেই দোকানের ভিতর পানি ঢুকে যায়। রড, সিমেন্ট এর দোকান হওয়ার সিমেন্ট এর বস্তা গুলো ভিজে অনেক টাকার ক্ষতির সম্ভাবনার কথা ও জানান দিলেন তিনি।
অন্যদিকে চলাচলরত: নারী-পুরুষদের দুর্ভোগ পোহাইয়ে যেতে হচ্ছে অনবরত:।
এ প্রসঙ্গে জানতে চাইলে পৌরসভার এক কর্মকর্তা জানান, বর্তমানে পৌরসভার মেয়র না থাকায় সমুহ সমস্যা গুলো সমাধানে একটু ধীর গতি চলছে। পৌরসভার মেয়র এর অনুপস্থিতিতে দায়িত্ব প্রাপ্ত প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উক্ত সমস্যা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনে তদন্ত সাপেক্ষ বিহিত ব্যবস্থা নিয়ে চলাচলরত: নারী-পুরুষদের দুর্ভোগ এবং হুদা এন্টারপ্রাইজের মালিকের ক্ষতি থেকে রক্ষা করবেন বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :