

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট বাজারের সু’নামধন্য ব্যবসায়ী, ইউনিয়ন বিএনপি’র নবীন বয়সী নেতা, করেরহাট ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান এর সু’নাম ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে ব্যাক্তি বিশেষ! এমনটাই মনে করছেন করেরহাট বাজারের অনেক ব্যবসায়ী এবং বিএনপি’র নেতা-কর্মীরা।
সূত্র জানায়, নের্তৃত্বের গুনাবলী থাকা ব্যাক্তি রেজাউল করিম নোমান আগামীতে আরো বড়ো ধরনের কিছু পাওয়ার যোগ্যতা রাখায় তার বিরুদ্ধে কতিপয় ব্যাক্তি বিশেষরা তার সু’নাম ক্ষুন্ন করার হীন মানসে তার বিরুদ্ধে কুৎরা রটানোর অভিপ্রায় ঘটিয়ে চলেছে।
প্রাসঙ্গিক ক্রমে বিএনপি নেতা রেজাউল করিম নোমান বলেন, সু’নাম দেয়া নেয়ার মালিক একমাত্র আল্লাহ-ই। আমি আমার কর্মগুনে অতীতে অনেক বাধা প্রতিবন্ধকতা মোকাবেলা করে আজকের এই পর্যায়ে আসতে পেরেছি। আল্লাহ আমার সহায় থাকলে যে বা যারা যতো কিছুই করুক না কেনো আমার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ।
তিনি দলের সকল নেতা কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, দলের নেতা কর্মীরা আমার পাশে আছেন এবং থাকলে আল্লাহ আমার সহায় থাকবেন।
আপনার মতামত লিখুন :