পূর্বাহ্ণ ০৩:৪৪
বুধবার
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর বাঘা ঘরের খাটের উপর পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ


sohel প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন /
রাজশাহীর বাঘা ঘরের খাটের উপর পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাঘায় নিজের ঘর থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে ঘরের খাটের উপর থেকে মনিরুল ইসলাম (৪৫) ও স্ত্রী স্বপ্না বেগমের (৩৮) লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত মনিরুল ইসলাম আরিফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের সন্তান।

জানা গেছে, মনিরুল ইসলাম একজন ভ্যানচালক। তারা নিঃসন্তান দম্পতি। প্রতিদিনের মতো মঙ্গলবার সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি আসেন। স্বামী-স্ত্রী ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকে না।

পুলিশের ধারণা, তারা উভয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করতে পারে এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।