

আমাদের জন্মভুমি নিউজ ডেক্স
অদ্য ৩০ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ আলাইপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বাঘা থানাধীন মাদ্রাসামোড় হতে পদ্মা নদীর মিডিলচর নামক স্থান দিয়ে মাদক দ্রব্য পাচার হবে।
উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র অভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পদ্মা নদীর মিডিলচরে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, দুজন মাদক কারবারী তাদের দিকে আসছে। উক্ত মাদক কারবারীরা কাছাকাছি আসার পর তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে তাদের কাছে থাকা একটি বস্তা ফেলে তাৎক্ষনিক দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৪৬ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :