অপরাহ্ণ ০৫:০৬
মঙ্গলবার
১৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের ওপর নির্বীচারে হামলা ও নৃশংস হত্যাকাণ্ড ঘটনায় সাবেক ডিআইজি গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন /
ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের ওপর নির্বীচারে হামলা ও নৃশংস হত্যাকাণ্ড ঘটনায় সাবেক ডিআইজি গ্রেপ্তার

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি : দেশের রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বর এলাকায় বিঘত আওয়ামী লীগ সরকারের প্রায় শৈশব সময়ে ইতিহাসের বর্বর ও জঘন্যতম: ঘটনা হেফাজত ইহলাম’র নেতা-কর্মীদের ওপর নির্বীচারে হামলা চালিয়ে নৃশংস হত্যাকান্ডের অন্যতম: হোতা হিসেবে অভিযোগের মামলায় পুলিশের সাবেক ডিআইজি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গতকাল গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত ওই পুলিশ অফিসার আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে।
তিনি এষ অতিত সময়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি প্রশাসন) হিসেবে ও তৎকালীন আওয়ামী লীগ সরকার নিয়োগ দিয়েছিলেন।
তার গ্রেপ্তারে ঘটনার শিকার হেফাজতে ইসলামের নেতা কর্মীরা কতোটুকু খুশি তা জানা না গেলেও দেশের অধিকাংশ আলেম ওলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ অনেক টা খুশি বলে জানা গেছে।