[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাহুলের মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ


sohel প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ন /
রাহুলের মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ

আমাদের জন্মভুমি বিনোদন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রোববার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্টে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

এ সময় সামাজিক মাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, এ খবর পেয়ে তিনি হতচকিত, মর্মাহত ও শোকাহত।

অভিনেতা রাহুল অরুণোদয় রোববার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দিঘার অদূরে তালসারিতে সমুদ্রে ডুবে মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কোনো ক্রমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

Bangla Photocard Generatorv3.7