

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় পরামর্শকরণ সভা-৩,
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প(IUGIP) এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান(MP) প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ই আগষ্ট উপজেলা হলরুমে বেলা ১১ টার সময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি ও কেশরহাট পৌরসভা প্রশাসক জোবায়দা সুলতানা।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলম।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, সমবায় অফিসার আনিছা দেলোয়ারা আন্জু, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান্দ, সিনিয়র নগর পরিকল্পনাবিদ শামাউন আল নূরা, প্রকল্প ইঞ্জিনিয়ার এ,বি,এম জহিরুল ইসলাম, কেশরহাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, সাবেক কাউন্সিলর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সূধীজন,পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সাংবাদিকেরা।
আপনার মতামত লিখুন :