[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি!


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন /
আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি!

সাধন সাহা জয় ​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহাসিক শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ খড়মপুর মাজার শরীফের দানবাক্সগুলো খুলে টাকা গণনার কাজ শেষ হয়েছে। মাজারের বিভিন্ন দানবাক্স থেকে নগদ ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে।

​পাশাপাশি বিপুল পরিমাণ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রূপালংকার পাওয়া গেছে।

​আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া ও মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন। ভক্তদের দেওয়া এসব টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া চলছে।

​দীর্ঘ ১৯ ঘণ্টার গণনা
​সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টায় মাজারের টাকা গণনার কাজ শুরু হয় এবং একটানা ১৯ ঘণ্টা কাজ শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টায় তা শেষ হয়। মাজারের দানবাক্স থেকে প্রাপ্ত টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে সরকারি কর্মকর্তা ও মাজার কমিটির লোকনসহ মোট ৪০ জন অংশ নেন।

গণনা করা টাকার মধ্যে রয়েছে—
​১০০০ টাকার নোট: ৮৯৮টি
​৫০০ টাকার নোট: ৩,৩৫৮টি
​২০০ টাকার নোট: ৪,৯৯৫টি
​১০০ টাকার নোট: ৩২,১৪২টি
​৫০ টাকার নোট: ৩৫,০৬৬টি
​২০ টাকার নোট: ৫৯,৬১৯টি
​১০ টাকার নোট: ৫৪,০২১টি
​৫ টাকার নোট: ৬,৩৩৯টি
​২ টাকার নোট: ১,৪৩৩টি

​সপ্তাহব্যাপী ওরস ও ভক্তদের উপচে পড়া ভিড়
​উল্লেখ্য, শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপী বার্ষিক ওরস গত ১০ আগস্ট শুরু হয়ে ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। তবে ওরস উপলক্ষে ঐতিহ্যবাহী মেলা আগামী এক মাসব্যাপী চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

​হাজার বছরের ঐতিহ্যবাহী এই ওরসকে কেন্দ্র করে প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান মাজারে সমাগম ঘটে।

নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে ভক্তদের ঢল নামে। বিশেষ করে ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মাজার কর্তৃপক্ষের ভাষ্যমতে, এবারের ওরসে রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম ঘটেছিল।

Bangla Photocard Generatorv3.7

2