

রতন মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ৩নং রায়ঘাটি ইউনিয়নের পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয় কেন্দ্রে অসহায়, হতদরিদ্র, দুঃস্থ, বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৮ই আগষ্ট বিকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল হতে পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলনের নির্দেশে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল-আমীন, উজ্জ্বল হোসেন, জাফর ইকবাল, আনছার আলী সহ প্রমূখ।
আপনার মতামত লিখুন :