

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার মধ্যে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক জন নেতা-কর্মী এক নাগাড়ে অসুস্থ্য হয়ে পড়েছেন।
তার মধ্যে ৫/৬ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে প্রাপ্ত খবরে জানা গেছে।
অসুস্থ্য হয়ে পড়া নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য- ২ নং হিঙ্গুলী বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ আলমগীর ও ২ নং হিঙ্গুলী ইউনিয়ন যুবদল নেতা এস, কে সাইফুল ইসলাম।
হ্রদ রোগ সহ নানাবিধ: রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা নেতা-কর্মীদের সুস্থ্যতার দল এবং স্ব স্ব পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :