অপরাহ্ণ ০৫:০৬
মঙ্গলবার
১৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে কৃষককে ভেকুতে পিষে হত্যার


sohel প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন /
রাজশাহীতে কৃষককে ভেকুতে পিষে হত্যার

আমাদের জন্মভুমি ডেক্স
রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে এক্সকাভেটর (ভেকু) দিয়ে পিষে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যা।
সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন (৩৩) এবং রুবেল হোসেন (৩৮)।
র‍্যাব জানায়, সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের একটি বিলে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা আনিসুর রহমান বকুল কৃষকদের জমিতে জোরপূর্বক পুকুর খনন শুরু করলে রাতে জমির মালিকরা সেখানে বাধা দিতে যান। এ সময় আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে ভেকুর নিচে পিষে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা পরদিন মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।