

স্টাফ রিপোর্টার, খুলনা।
খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকায় হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় বিদ্যালয়ের ওয়াশরুম থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি জানা যায়। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম নন্দিনী রায়। সে ডেমরা গ্রামের বাসিন্দা মুক্তি রায়ের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ওয়াশরুমের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় নন্দিনীকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
তবে কীভাবে ওই ছাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় বিদ্যালয়ের ওয়াশরুমে পাওয়া গেল, কে বা কারা তাকে সেখানে রেখেছিল এবং ঘটনার পেছনে কী কারণ রয়েছে—তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার বিস্তারিত ও শিক্ষার্থীর শারীরিক অবস্থার বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা জানানো হবে।
আপনার মতামত লিখুন :