

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে একটি গ্রাম্য মসজিদ সড়ক দিয়ে দীর্ঘদিন যাবত মানুষ জনের হাঁটাচলা ছিলো একেবারেই দুরহ। বিষয়টি নজরে আসার পর ১ নং করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান সড়কটির সংস্কার কাজ করানোর উদ্যোগ নেন।
বিএনপি নেতা রেজাউল করিম নোমান’র উদ্যোগে উক্ত দক্ষিন অলিনগর উত্তরপাড়া বায়তুল মামুর মসজিদ সড়ক সংস্কার কাজ করানোর ফলে এতদাঞ্চলের মানুষ জনের হাঁটাচলার দুরবস্থা দুর হয়েছে।
সড়কটির সংস্কার কাজের মতো এমন মহত কর্মের জন্য প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা রেজাউল করিম নোমান।
উল্লেখ্য, মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন এর নির্দেশনা মোতাবেক মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে চলাচলে দুরবস্থা সম্পন্ন বিভিন্ন সড়কগুলোর সংস্কার কাজ করানোর ধারাবাহিকতায় ১ নং করেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান নিজের ব্যক্তিগত উদ্যোগে উক্ত সড়কটির সংস্কার কাজ করিয়ে দেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :