[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

কলকাতায় সপরিবারে সাংবাদিক দেবাশীষের মৃত্যু, দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার শোক


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন /
কলকাতায় সপরিবারে সাংবাদিক দেবাশীষের মৃত্যু, দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার শোক

নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলী আক্তার প্রিয়া

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯) সপরিবারে নিহত হয়েছেন। তিনি জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের সঙ্গে এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের তিন বছর বয়সী সন্তান স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর মো. আকরাম আলী (৬৪)।

সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা পরিবার।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইসলামী স্কলার আলহাজ্ব মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোস্তফা রুমি, বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা মিসেস চামেলী আক্তার প্রিয়া এবং নির্বাহী সম্পাদক ডাঃ মোঃ শাহীন মিয়া এক শোকবার্তায় গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় বলা হয়, সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পত্রিকা পরিবারের সবাই গভীরভাবে শোকাহত। একজন সহকর্মী ও বিশেষ প্রতিনিধি হিসেবে দেবাশীষ দত্তের মৃত্যু জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় আরও বলা হয়, শোকসন্তপ্ত পরিবারের এই কঠিন সময়ে জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা পরিবার তাদের পাশে রয়েছে। প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুরের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক ধৈর্যের সঙ্গে সহ্য করতে পারেন, সে জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছে।

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।

জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা পরিবারের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সমবেদনা।

Bangla Photocard Generatorv3.7

2

2