

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিবদমান রয়েছে দুই টি প্রেসক্লাব। একটির সাইনবোর্ডে রয়েছে মীরসরাই উপজেলা প্রেসক্লাব এবং অপরটির সাইনবোর্ডে রয়েছে মীরসরাই প্রেসক্লাব।
অত্যাসন্ন (২৯ আগষ্ট শনিবার) মীরসরাই প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মীরসরাই প্রতিনিধি এম, মাঈন উদ্দিন। এর আগে ও সে ওই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন।
নির্বাচনী প্রচার ব্যস্ততার ফাঁকে ১৬ আগষ্ট ( রবিবার) দুপুরের দিকে হঠাৎ তার সাথে পৌরসভা মার্কেটে দেখা হয়ে গেলো এ প্রতিবেদকের। সালাম দিয়ে কুশল বিনিময় অত:পর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা জানান দিয়ে দোয়া চাইলেন তিনি। এবং মাথা নিচু করে মাথায় হাত বুলিয়ে ও দোয়া করতে বললেন। প্রতি উত্তরে এ প্রতিবেদক তাকে শুধালেন মীরসরাই উপজেলার বাসিন্দা এবং জাতীয় দৈনিক ‘দিনকাল’ পত্রিকার মীরসরাই-উত্তর চট্টগ্রামের নিজস্ব প্রতিনিধির দায়িত্ব পালন (দীর্ঘ ২৩ বছর একটানা) করে আসার পরে মহল বিশেষ কর্তৃক উক্ত প্রেসক্লাব কে কুক্ষিগত করে রাখার কারণে সদস্য পর্যন্ত করে রাখা হয়নি! আর যেহেতু সদস্য ও নন্ এবং ভোটার ও নন্ এই প্রতিবেদক (!) তাহলে কি ভাবে কি করা যেতে পারে? প্রতি উত্তরে সে বললো- আপনি মীরসরাইতে বর্তমানে যতো সাংবাদিক (প্রায় অর্ধ শতাধিক) রয়েছে সবার থেকে আপনি সিনিয়র হিসেবে আপনার দোয়া ও সহযোগিতা কাম্য।
উল্লেখ্য, শুধুমাত্র বিএনপি’র একমাত্র পত্রিকা ‘দৈনিক দিনকাল’ পত্রিকার সাংবাদিক হওয়ার কারণে ব্যাক্তি বিশেষ পরিচালিত ওই প্রেসক্লাবের সদস্য ও বানানো হয়নি এই প্রতিবেদক কে! তথাপি, দোয়া চাওয়ার কারণে দোয়া করা শোভনীয় বলে তার জন্য শুভ কামনা থাকবে।
অন্যদিকে আরেক প্রেসক্লাব (মীরসরাই উপজেলা প্রেসক্লাব) এ ও অনুরূপ নির্বাচনী সিডিউল ঘোষণা করে এগিয়ে যাচ্ছে সেই প্রেসক্লাবে থাকারা।
উল্লেখ্য, সেই প্রেসক্লাব ও এক-ই পন্থায় পরিচালিত হয়ে আসার কারণে বিতর্কের উর্ধ্বে উঠতে পারেনি এখনো।
আপনার মতামত লিখুন :