[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

পোনামাছ অবমুক্ত ও বর্ণাঢ্য র‍্যালিতে রাজশাহীতে মৎস্য পক্ষের আয়োজন


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন /
পোনামাছ অবমুক্ত ও বর্ণাঢ্য র‍্যালিতে রাজশাহীতে মৎস্য পক্ষের আয়োজন

আমাদের জন্মভুমি ডেক্স
মৎস্যসম্পদ সংরক্ষণ ও সমৃদ্ধির প্রত্যয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাজশাহীতে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য মৎস্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে রাজশাহী কালেক্টরেট পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত একটি বর্ণাঢ্য মৎস্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান তুলে ধরা হয়।

কর্মসূচিতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জলাশয় সংরক্ষণ ও পরিকল্পিত মাছ চাষের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Bangla Photocard Generatorv3.7