[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নওগাঁ জেলার ধামইরহাটে ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম বাবু গ্রেফতার।


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন /
নওগাঁ জেলার ধামইরহাটে ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম বাবু গ্রেফতার।

নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নুর আলম বাবুকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ আরও জানায়, নুর আলম বাবুর বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Bangla Photocard Generatorv3.7