

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হওয়ার তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, রাজশাহী জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠকে করেছেন। এটা ধারাবাহিক বৈঠক।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের এমপি ও জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগরের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :