

মোঃ ইসাহাক আলী
চারঘাট-বাঘার মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাঈদ চাঁদ এমপির চাচাতো ভাই ও বিএনপি নেতা মোহাম্মদ মাসুদ রানা মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে সময় এমপি আবু সাঈদ চাঁদ ও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাসুদ রানা সহ আরো বেশ কয়েকজন। এ সময় হঠাৎ করে মাদক কারবারী রা অতর্কিত হামলা চালালে মাসুদ রানা ছুরিকাঘাতে আহত হয়ে পড়েন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মাসুদ রানা দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সাহসী কর্মী। ছাত্রজীবন থেকেই তিনি বিনয়ী ও ভদ্র মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। তাঁর বাবাও আন্দোলন করতে গিয়ে রাজপথে গুলিতে শহীদ হয়েছেন।
এই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার এলাকাবাসী। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে
আপনার মতামত লিখুন :