[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

দুই লাখ আটষট্টি হাজার টাকাসহ দুই মাদক কারবারী গ্রেফতার!


sohel প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৮:১০ অপরাহ্ন /
দুই লাখ আটষট্টি হাজার টাকাসহ দুই মাদক কারবারী গ্রেফতার!

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ০১নং শহর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

গত ১৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে পৌরসভার ০২নং ওয়ার্ডের পূর্ব মেড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. নুরুল ইসলাম (পিতা: সুরুজ আলী, সাং: মজলিশপুর, থানা ও জেলা: ব্রাহ্মণবাড়িয়া সদর)।
২. আশিকুল ইসলাম (পিতা: মৃত ইদন মিয়া, সাং: বিহাইর, থানা ও জেলা: ব্রাহ্মণবাড়িয়া সদর)।

​পুলিশ সূত্রে জানা যায়, অভিযانকালে একটি পালসার মোটরসাইকেল আটক করা হয় এবং এর আরোহীদের তল্লাশি চালিয়ে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, ৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট এবং মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত সকল মালামাল বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নুরুল ইসলামের বিরুদ্ধে এর আগে ০৯টি মাদক মামলা, ০১টি চুরি মামলা, ০১টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া অপর আসামি আশিকুল ইসলামের বিরুদ্ধেও ১টি মামলা রয়েছে।

​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7