[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহী: ৩ ভরি ওজনের সোনার গহনা চুরির ঘটনা ঘটেছে।


sohel প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ১২:২৬ অপরাহ্ন /
রাজশাহী: ৩ ভরি ওজনের সোনার গহনা চুরির ঘটনা ঘটেছে।

মোঃ ইমন হোসেন নিজস্ব প্রতিবেদক

চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় জড়িত ব্যক্তি নওদাপাড়া বাজার এলাকারই বাসিন্দা এবং তিনি ভুক্তভোগী পরিবারের কাছাকাছি একটি বাসায় থাকেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোর চক্রটি বসতবাড়ির ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ভেঙে গচ্ছিত রাখা তিন ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ ও স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে দেখা যায়, চুরির সাথে জড়িত ব্যক্তি অন্য কেউ নন; তিনি নওদাপাড়া বাজার এলাকারই একজন স্থানীয় বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। পরিচিত প্রতিবেশীর মাধ্যমে এমন চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। অভিযুক্তের নাম ও বিস্তারিত তথ্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিকে গ্রেফতার এবং চুরি হওয়া ৩ ভরি সোনা উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিস্তারিত ভিডিওতে দেখুন।

Bangla Photocard Generatorv3.7

2

2