

নিজস্ব সংবাদদাতা
রাজশাহী মহানগরে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো “অনুর্ধ্ব-১৫ বালিকা বিচ ফুটবল টুর্নামেন্ট”। রোববার টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আমিনুল ভাই। তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং ক্রীড়া পরিষদের ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আমিনুল ভাই বলেন, “আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরে তরুণী মেয়েদের খেলাধুলার যে প্ল্যাটফর্ম তৈরি করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমার বিশ্বাস, এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাজশাহী থেকে জাতীয় দলের জন্য ভবিষ্যতে অনেক খেলোয়াড় উঠে আসবে। পরিষদের পাশে আমরা সবসময় থাকব।”
টুর্নামেন্টে রাজশাহীর বিভিন্ন স্কুল ও ক্লাবের অনুর্ধ্ব-১৫ বয়সী বালিকা দল অংশ নেয়। জমজমাট ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, রাজশাহী মহানগরের দায়িত্বশীলরা জানান, মেয়েদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন। আমিনুল ভাইয়ের সহযোগিতায় পরিষদ আগামীতে আরও বড় পরিসরে প্রশিক্ষণ ক্যাম্প ও প্রতিযোগিতা আয়োজন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়, আয়োজক ও অতিথিরা একসাথে ছবি তোলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আপনার মতামত লিখুন :