[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন বাসীর এবারের দাবি: যোগ্য, সৎ ও জনবান্ধব চেয়ারম্যান মোঃ আবদুল মালেক


sohel প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৪:১০ অপরাহ্ন /
২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন বাসীর এবারের দাবি: যোগ্য, সৎ ও জনবান্ধব চেয়ারম্যান মোঃ আবদুল মালেক

মোঃ মাহাবুব আলম ভ্রাম্যমান প্রতিনিধি
ঘাসিগ্রাম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২ নং ঘাসিগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগণের একটাই দাবি – এবার আর প্রতিশ্রুতির রাজনীতি নয়, কাজের রাজনীতি চাই।

এলাকাবাসীর মতে, বিগত বছরগুলোতে উন্নয়নের নামে যে বৈষম্য হয়েছে তা থেকে মুক্তি পেতে চায় ঘাসিগ্রামের মানুষ। এবারের নির্বাচনে তারা এমন একজন চেয়ারম্যান চায় যিনি হবেন জনদরদী জনগনের সেবক মোঃ আবদুল মালেক

এলাকাবাসীর ৫ দফা দাবি।
রাস্তা-ঘাট ও ড্রেনেজ। বর্ষায় পানি নিষ্কাশন ও গ্রামীণ রাস্তা পাকাকরণে অগ্রাধিকার
শিক্ষা ও স্বাস্থ্য প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়ন
বেকারত্ব দূরীকরণ। যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা
স্বচ্ছতা ও জবাবদিহিতা ইউনিয়ন পরিষদের বাজেট ও উন্নয়ন কাজে স্বচ্ছতা, দলীয় প্রভাবমুক্ত সেবা
মাদক ও সন্ত্রাসমুক্ত ঘাসিগ্রাম তরুণ সমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপ

স্থানীয় বাসিন্দা মোঃ জসিম উদ্দিন বলেন, “আমরা চাই একজন জনপ্রতিনিধি যে সকাল-সন্ধ্যা মানুষের পাশে থাকবে। ভোটের আগে নয়, ৫ বছরই যাকে মাঠে পাওয়া যাবে।সে আমাদের মোঃ আবদুল মালেক ভাই

গৃহবধূ রেহানা খাতুন বলেন, “মা-বোনদের নিরাপত্তা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং বয়স্ক ভাতা-বিধবা ভাতা যেন সঠিক মানুষটা পায় সেটাই আমাদের দাবি।”

ঘাসিগ্রামবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী মোঃ আব্দুল মালেক প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জনগণের ভোটে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

Bangla Photocard Generatorv3.7