[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গোদাগাড়ীতে নুরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: পরিবার


sohel প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ২:০৫ অপরাহ্ন /
গোদাগাড়ীতে নুরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: পরিবার

নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বয়ারমারি গ্রামের নুরুল ইসলামের বিরুদ্ধে সম্পদ অর্জন ও মাদক সংশ্লিষ্টতা নিয়ে স্থানীয়ভাবে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তার পরিবার।

নুরুল ইসলামের স্ত্রী রুমা খাতুন বলেন, “আমার স্বামীর বিরুদ্ধে যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে এলাকায় মানহানি করার চেষ্টা করা হচ্ছে।”

নুরুল ইসলাম বলেন, “আমি কোনোদিন অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলাম না। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মাদক-সংক্রান্ত মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছিল। আমার আয়ের প্রতিটি টাকার বৈধ উৎস রয়েছে। ব্যবসা করেই আমি জমি-দোকান কিনেছি।”

তিনি আরও বলেন, “গোদাগাড়ীর চম্পনগর এলাকায় আমি যে দোকান ও স্থাপনা করেছি সবই ব্যাংক লোন ও নিজস্ব সঞ্চয়ের টাকায়। আমার আয়কর, ভ্যাটসহ সরকারের সকল রাজস্ব নিয়মিত পরিশোধ করা হয়।”

নুরুল ইসলাম বলেন, একটি মহল তার সামাজিক অবস্থান ও ব্যবসায়িক সফলতা দেখে ঈর্ষান্বিত হয়ে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তিনি প্লটের ব্যবসা করে তিনি দোকান নির্মাণ করেন নির্মাণ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তার সকল সম্পদের হিসাব ও বৈধতা যাচাই করার আহ্বান জানান।

Bangla Photocard Generatorv3.7