[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বাঁশখালীতে বন্যার্তদের পাশে কোস্ট গার্ড, ৬৭৬ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ


sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১১:২২ অপরাহ্ন /
বাঁশখালীতে বন্যার্তদের পাশে কোস্ট গার্ড, ৬৭৬ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ৬৭৬ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৫ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল-১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ৬৭৬ জন বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Bangla Photocard Generatorv3.7