[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

আগামী ৪ আগষ্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়,অন্যগুলোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি


sohel প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৪, ১:০৯ পূর্বাহ্ন / ১৭
আগামী ৪ আগষ্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়,অন্যগুলোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি

ডেস্ক নিউজ,আমাদের জন্মভূমি।।
দেশের বারো সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকার স্কুলগুলো বাদে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান শুরু হবে আগামী ৪ আগষ্ট রবিবার থেকে।আজ ৩১ জুলাই বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আক্তারুন্নাহারের সই করা পরিপত্রে বলা হয়েছে, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদীর পৌর এলাকা ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় সার্নিং সেন্টারগুলো আগামী ৪ আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

উপরোক্ত আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউর সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।

উল্লেখ্য,কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ১৭ জুলাই রাতে দেশের আটটি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।তবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল। এরপর ২৪ জুলাই সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত হলেও মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার বিষয় নিয়ে এখনও সিদ্ধান্তে আসেনি সরকার।

Bangla Photocard Generatorv3.7

2

2