[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রুয়েটে নকলের দায়ে ৫ শিক্ষার্থী বহিষ্কার, দুই বছরের নিষেধাজ্ঞা


sohel প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন /
রুয়েটে নকলের দায়ে ৫ শিক্ষার্থী বহিষ্কার, দুই বছরের নিষেধাজ্ঞা

ইব্রাহীম হোসেন সম্রাট: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) একাডেমিক পরীক্ষায় নকল ও অসুদোপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের সভায় অভিযোগ পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শাস্তিপ্রাপ্তদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী রয়েছেন। তবে প্রশাসন তাদের নাম প্রকাশ করেনি।

সভা সূত্রে আরও জানা গেছে, পরীক্ষার সময় ওই শিক্ষার্থীদের কাছ থেকে অননুমোদিত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এর মধ্যে হাতে লেখা ছোট নোট, চিরকুট এবং বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সূত্র ও তথ্যসংবলিত কাগজ ছিল।

বোর্ড অব ডিসিপ্লিনের সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সততা বজায় রাখতে কর্তৃপক্ষ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। কোনো ধরনের অসুদোপায় গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতেও এ বিষয়ে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নৈতিক মানদণ্ড রক্ষায় এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়মিতভাবে কার্যকর রাখা হবে।

Bangla Photocard Generatorv3.7