
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : সাবেক র্যাব এবং বর্তমানে এসআরবি থেকে এএসপি (সার্কেল) হয়ে উত্তর চট্টগ্রামের মীরসরাইতে দায়িত্বে আসলেন এ.আর.এম মোজাফফর হোসেন। সূত্র মতে, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে নতুন যোগদান করেছেন এ.আর.এম মোজাফফর হোসেন।
এর আগে তিনি র্যাব-৭ এর মিডিয়া শাখায় দায়িত্ব পালন করেছেন।
বিগত সরকারের সময় এখানে যারা দায়িত্ব পালন করে গেছেন তাদের একেকজনের বিরুদ্ধে একেক রকম অভিযোগ বিদ্যমান ছিলো।
নতুন সরকারের সময়ে নতুন দায়িত্বে আসা এএসপি (সার্কেল) এ.আর.এম মোজাফফর হোসেন তার নিরপেক্ষ কর্ম সম্পাদনে নিজের এবং সরকারের সু’নাম অক্ষুন্ন রেখে মানবসেবায় কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবেন বলে এতদাঞ্চলের মানুষ আশা করেন।
আপনার মতামত লিখুন :