[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

​ঐতিহ্যবাহী টমটম শোভাযাত্রায় রাজশাহীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


sohel প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন / ০
​ঐতিহ্যবাহী টমটম শোভাযাত্রায় রাজশাহীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শুনুন বাংলায় Ready

রাজশাহী জেলা প্রতিনিধি:
ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেলের উদ্যোগে এক ব্যতিক্রমী শোভাযাত্রার আয়োজন করা হয়।
​রাজশাহীর ঐতিহ্যবাহী টমটম গাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীকী উপস্থিতি নিয়ে নগরীর মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানকার মূল সমাবেশে যোগদান করে।
​বর্ণাঢ্য এই শোভাযাত্রায় চন্দ্রিমা থানা, শাহমখদুম থানা ও রাজপাড়া থানা যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
​আয়োজনে অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্যামল শেখ, মহানগর যুবদলের সদস্য ইফতেখার মোহাম্মদ জিমু ও শাকিলুর রহমান রনি।
​এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম রাসেল, যুবদল নেতা মো. হাবিব, মো. নুর ই আহাদ তুষার এবং চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. সোহান।
​শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা যুবদল নেতা মো. শাহিন হোসেন; শাহমখদুম থানা যুবদল নেতা মো. রোকন, মো. তৌফিক, মো. শরিফ, মো. রাসেল মোল্লা ও মো. সাদ্দাম।
​ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
​৫ নম্বর ওয়ার্ড: সদস্য সচিব মো. মোর্শেদুল ইসলাম মসি
​৬ নম্বর ওয়ার্ড: সদস্য সচিব মো. এনায়েত হোসেন
​১৭ নম্বর ওয়ার্ড: যুবদল নেতা মো. বাদল
​১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ): আহ্বায়ক ধলু শেখ, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, রবিউল ইসলাম ও মো. বাবু
​১৮ নম্বর ওয়ার্ড (উত্তর): সদস্য সচিব মো. বেলাল
​১৯ নম্বর ওয়ার্ড: আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. নয়ন।
​সংবাদ সম্মেলনে ও শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

2

2