

মোঃ হায়দার আবু হান্নান, প্রতিনিধি মহাদেবপুর উপজেলা
সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৪৬ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৭ জন। এবারের পরীক্ষায় পাশের হার ৫৯.৫৮%।বিদ্যালয়টির পাসের হার সন্তোষজনক হলেও মেধার স্বাক্ষর রেখেছে চারজন কৃতী শিক্ষার্থী। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা সর্বোচ্চ ফলাফল ‘জিপিএ-৫’ (GPA 5.00) অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলো:
১. জুঁই আক্তার
২. মোছাঃ মাসতুরা খাতুন
৩. মোঃ মাসরুক তরফদার
৪. জাহিদ হাসান মুন্সি
ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধান শিক্ষক কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার প্রেরণা দেন। সেই সাথে যারা এবার কৃতকার্য হতে পারেনি, তাদেরকে ভেঙে না পড়ে নতুন উদ্যমে আগামীতে অংশ নেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :