[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম


sohel প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন / ০
চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় সশস্ত্র ডাকাতির শিকার হয়েছেন এক জনপ্রতিনিধির পরিবার। এবং তিনি ডাকাতদের ধারালো অস্ত্রাঘাতে আহত হয়েছেন বলে ও পাওয়া খবরে প্রকাশ।
সূত্র মতে, গভীর রাতে ৬ টি মোটরসাইকেল যোগে ১২ জনের একটি ডাকাত দল সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজের চিব্বাড়ী পরানার পাড়ার বাড়িতে হানা দেয়। পরে তারা ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি যজ্ঞ চালাতে লাগলে তাতে দেয়ার চেষ্টা কালে তাদের ওপর হামলা চালিয়ে নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় গুরুতর: আহত হন ইউপি সদস্য মাহফুজ।
ইউপি সদস্য মাহফুজ বলেন, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৬ টি মোটরসাইকেলে করে ১২ জনের একটি ডাকাত দল তাদের বাড়িতে আসে। এর মধ্যে ৬ জন ছাদের দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বাকি ছয়জন বাইরে অবস্থান নেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতদের হামলা ও পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসার চেষ্টা করলেও অস্ত্রের ভয় দেখিয়ে তাদের দূরে সরিয়ে দেয় ডাকাতরা। পরে আহত ইউপি সদস্য মাহফুজকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
একজন জনপ্রতিনিধির বাড়িতে এমন পরিকল্পিত ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় অধিবাসীদের প্রশ্ন, ৬ টি মোটরসাইকেলে ১২ জনের একটি ডাকাতদল কী ভাবে এলাকায় প্রবেশ করে নির্বিঘ্নে ডাকাতি করে পালিয়ে গেলো? জনপ্রতিনিধির বাড়িই যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
এলাকাবাসীর অভিযোগ, এলাকায় চুরি-ডাকাতির ঘটনা নিয়ে উদ্বেগ থাকলেও অপরাধ দমনে কার্যকর প্রতিরোধ মূলক কোনো ব্যবস্থা দৃশ্যমান নয়। তারা দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে ও জানান দেন ওসি।

2

2