[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীর চন্দ্রিমা থানা যুবদলের কার্যালয়ে ককটেল হামলা: তীব্র ক্ষোভ ও বিক্ষোভ মিছিল


sohel প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন / ০
রাজশাহীর চন্দ্রিমা থানা যুবদলের কার্যালয়ে ককটেল হামলা: তীব্র ক্ষোভ ও বিক্ষোভ মিছিল
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর চন্দ্রিমা থানা যুবদলের প্রধান কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের চালানো ককটেল হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ। উক্ত ন্যাক্কারজনক ও পরিকল্পিত ককটেল বিস্ফোরণের তীব্র প্রতিবাদে ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে চন্দ্রিমা থানা যুবদলের উদ্যোগে এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন প্রতিবাাদী স্লোগান দেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমনের হুশিয়ারি ব্যক্ত করেন।
​মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “যারা এতদিন শাসনব্যবস্থাকে জিম্মি করে দেশে ভীতি ও নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল, তারা আবারও আত্মগোপনে থেকে ও গোপনে ককটেল হামলা চালিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার চক্রান্ত করছে। পাড়া-মহল্লায় যারা শান্তিতে বসবাস করছেন, আপনারা এসব পলাতক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিথ্যা প্ররোচনা বা উসকানিমূলক কথায় কান দেবেন না।”
​নেতৃবৃন্দ আরও বলেন, “দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা আর সহ্য করা হবে না। দেশ উন্নত ও সমৃদ্ধ করতে এবং অর্জিত শান্তি রক্ষা করতে হলে সবাইকে সরকারের পাশে দাঁড়াতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের লক্ষ্য শান্তি, শৃঙ্খলা, সততা, সমতা ও ন্যায়ের ভিত্তিতে একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়া।”
​রাজনৈতিক প্রতিহিংসা ও নৈরাজ্যের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা আর সহনশীলতা বা উদাসীনতা দেখাব না। আর নয় মানবিক বোধ, এবার শুরু হবে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ। তবে আমরা স্পষ্ট বলতে চাই—বাংলাদেশ থেকে প্রতিশোধ ও প্রতিহিংসার ধ্বংসাত্মক রাজনীতি চিরতরে নির্মূল হোক, আমরা আর রক্তের হোলি খেলা কিংবা বিশৃঙ্খলা চাই না।”
​পরিশেষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর দৃষ্টি আকর্ষণ করে যুবদল নেতৃবৃন্দ বলেন, অপরাধীদের কোনো দল বা পরিচয় থাকতে পারে না। চন্দ্রিমা থানা কার্যালয়ে ককটেল হামলার সঙ্গে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিটি সন্ত্রাসীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
​নেতাকর্মীরা একসুরে প্রত্যয় ব্যক্ত করে বলেন, “কোনো ব্যক্তিস্বার্থ বা দলীয় সংকীর্ণতা নয়, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ এবং এই দেশ সবার জন্য। যেকোনো মূল্যে দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।”
​বিক্ষোভ মিছিলে চন্দ্রিমা থানা যুবদল ও স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

2

2